এক্স এর মান কত ? অংক প্রশ্নে পড়ুয়ার বিস্ময়কর উত্তরে হতবাক শিক্ষক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
এক্স এর মান কত ? অংক প্রশ্নে পড়ুয়ার বিস্ময়কর উত্তরে হতবাক শিক্ষক।
কোন এক স্কুলে অংক পরীক্ষায় প্রশ্ন ছিল এক্স এর মান কত আর তার উত্তরে ছাত্র যা লিখলেন তা দেখে রীতিমত হতবাক শিক্ষকসহ গোটা নেট দুনিয়া। এক্স এর মান কত প্রশ্নের ছাত্রের উত্তরে বেশ রেগে গেলেন এবং লাল কালি দিয়ে শূন্য বসিয়ে দিলেন এবং তার সাথে খাতায় লিখে দিলেন মাকে ডেকে আনার জন্য। কিন্তু কি এমন লিখেছিল ওই ছাত্র, কারণ গণিতে অনেক অজানা সংখ্যার মান বের করতে হয় এক্স ধরে। কিন্তু এই ছাত্র অংক বইয়ের এক্স এর সাথে নিজের জীবনকে গুলিয়ে ফেলেছেন। পরীক্ষায় এক্স এর মান কত প্রশ্নের উত্তরে সে লিখেছে সে আমার জীবন। আর পরীক্ষার খাতা দেখা মাত্রই বেশ রেগে শিক্ষক গোল্লা বসিয়ে দিয়েছেন। সম্প্রতি টুইটারে ওই উত্তর পত্রটি ভাইরাল হয়েছে, আর প্রকাশ হওয়া মাত্রই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন উত্তর দেখে হেসে লুটোপুটি নেটি জনেরা। ছাত্রের এমন বিস্ময়কর উত্তরে নেটিজনেরা বেশ মজাও পেয়েছেন।