একুশে জুলাইয়ের আগেই নদীয়ার ধানতলা পরিণত হলো মিনি ধর্মতলাতে
মলয় দে নদীয়া:- রানাঘাট-২ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ইংরেজির 17/07/2022 তারিখ রবিবার বিকাল ৩ টার সময় ধানতলাতে ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো উপলক্ষে প্রস্তুতি সভায় সকলকে যোগদান করার জন্য আহ্বান করা হয় মিছিল এবং পথসভার মাধ্যমে। এই মিছিলে পা মেলালেন নদীয়া জেলা দক্ষিণ মহিলা সভানেত্রী শ্রীমতি বর্ণালী দে মহাশয়া এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার ।আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ তর্পণে কর্মীদের যাওয়ার উদ্দেশ্যে, প্রতিটি বুথ স্তরে এবং অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়। এ বাদেও রানাঘাট, আরংঘাটা এবং বগুলা থেকেও কর্মীদের একত্রিত করে ট্রেনে যাওয়ার পরামর্শ দেন নেতৃত্ব। সভা শুরুর আগে উদ্দেশ্য পথসভায় বার্তা দিয়ে যান জেলা পরিষদের মেন্টর প্রাক্তন সভাধিপতি বাণীকুমার রায়। বিপুল পরিমাণে মানুষের সমাগমে, মহিলাদের আগমনে উচ্ছ্বাসিত মহিলা নেত্রী বর্ণালী দে বলেন, ২৪ এ মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার উচ্ছ্বাস।
প্রাক্তন এমএলএ সযমীর কুমার পোদ্দার বলেন, সাময়িক মোহে, এবং বিজেপির ভুল বোঝানোর পর মানুষ আবার বুঝতে পেরেছে, এই স্বতঃস্ফূর্ত মিছিল।
বানী কুমার রায় বলেন, বহুদিন বাদে সকল নেতৃত্ব র একত্রিত প্রয়াস চোখে পড়লো।

