একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে।
বড়দিনের সকালে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন। এদিন সাংবাদিক বৈঠক করে অধীর বাবু রাজ্য সরকারকে এক হাত নিলেন পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠক থেকে লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্য ও রাজ্যপালের সংঘাত প্রসঙ্গে প্রশ্ন তুললেন করলেন পাশাপাশি পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষ শান্তিপূর্ণ হবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বিষয় নিয়ে হাইকোর্টে যাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শনিবারের সাংবাদিক বৈঠক থেকে। সব মিলিয়ে এদিন সাংবাদিক বৈঠক করে কার্যত রাজ্য সরকারের তুলোধোনা করলেন বিভিন্ন বিষয় নিয়ে মুর্শিদাবাদের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী।

