নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
একটি বাইকে চড়তে পারবেন দশ জন, অভিনব মোটরবাইক তৈরি করে চমক সৃষ্টি করবেন যুবক
একটি বাইকে খুব বেশি হলে কতজন বসা যায় তিনজন সেটি খুবই সাধারণ বিষয়। কিন্তু কখনো কি শুনেছেন একটি মোটর বাইকে চড়তে পারবেন দশ জন। অবাক লাগছে তো অবাক মনে হলো এমনটাই সত্যি। ১০ জন আরোহী একটি বাইকেই চড়তে পারবে এবার। এমনই এক অভিনব মোটর বাইক তৈরি করবেন দুর্গাপুর শহরের গোপালমাঠ এলাকার যুবক ছোটন ঘোষ। ওরফে মনু। পেশায় তিনি একজন ফুল ডেকোরেটর। এই বাইকের বিশেষত্ব হলো এক চার্জেই ১০০ কিমি পথ অতিক্রম করবে এই মোটরবাইক। খরচ হবে মাত্র ৮ টাকা। কিন্তু অভিনব এই মোটর বাইকের সৃষ্টি যিনি করলেন তিনি জানাচ্ছেন বাইকটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা গত ২২ দিন ধরে। এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বাইকটিতে আছে একটি সাউন্ড বক্স এবং ফোকাস লাইট এছাড়াও বাইকটিকে ফোনের সাহায্য কানেক্ট করা যাবে। অত্যাধুনিক এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বাইকটি ইতিমধ্যেই বেশ সারা ফেলেছে। আর অভিনব ঐ বাইকটি তৈরি করে ইতিমধ্যেই ছোটন ঘোষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

