একটি জমির দখলদারি নিয়ে শান্তিপুর থানায় গণ ডেপুটেশন জমা , এলাকাবাসীর

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর মাতালগড় এলাকায় একটি জমিকে কেন্দ্র করে, চাঞ্চল্য দেখা যায় আজ। স্থানীয়দের অভিযোগ ওই এলাকার, দেবু বিশ্বাস নামে এক প্রোমোটার তাদের বারোয়ারীর দেখভাভাল করা একটি জমি দখল করতে আসে বেশ কয়েকজন মিলে।
তাদের অভিযোগ ওই জমির পার্শ্বস্ত একটি জমি দেবু বিশ্বাসের ছিলো, যা বিক্রির পরে জোরপূর্বক কিছু অংশ আবারও বিক্রির চেষ্টা করছে।
জমির মালিক সীতানাথ কাষ্ঠের আজ থেকে শোনেন তিনি কোন জমি বিক্রি করেন নি। ‌
এরপর এলাকাবাসীর তা বাধা দেয়। সন্ধ্যার সময় সকলের সিদ্ধান্ত অনুযায়ী তারা স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস এবং শান্তিপুর থানায় একটি গণস্বাক্ষর জমা করেন। তাদের দাবি প্রকৃত মালিক কে ডেকে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক বিষয়টি। শান্তিপুর থানায় এলাকার শতাধিক মহিলা পুরুষ সকলে মার্চ পিটিশন জমা করতে যান।
অন্যদিকে শান্তিপুর থানা বিষয়টি নিয়ে খোঁজ তল্লাশি চালাচ্ছে।
যদিও এ বিষয়ে অভিযুক্ত দেবু বিশ্বাস অভিযোগ অস্বীকার করে দেব বিশ্বাস বলেন বৈধ কাগজপত্র ই রয়েছে যা প্রমাণিত হবে আদালতে।