একই রাত্রে দুটি চুরি এবং একটি ছিনতাই নিয়ে উদ্বিগ্ন শান্তিপুর থানার পুলিশ,

একই রাত্রে দুটি চুরি এবং একটি ছিনতাই নিয়ে উদ্বিগ্ন শান্তিপুর থানার পুলিশ,

মলয় দে নদীয়া :-এক রাতের ব্যবধানে শহরে তিন তিনটি চুরিতে প্রশ্নের চিহ্নের মুখে পুলিশ প্রশাসন। সকালে হিন্দু হাইস্কুলের প্রাথমিক বিভাগে বহুমূল্যের বই এবং মিড ডে মিলের বাসনপত্র, গত রাতেই শান্তিপুর বাগানিপাড়ায় এক লরি চালকের লরি থামিয়ে ছিনতাই এর অভিযোগ , অন্যদিকে শান্তিপুর বড় গোস্বামী পাড়ায় একটি পানীয় জলের পরিশোধনাগারে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের মোটর পাম্প সহ আশেপাশে দুই একটি বাড়িতে বাইরে থাকা বিভিন্ন জিনিসপত্র খোয়া যায় গতকাল রাতেই। তবে তিন চুরির সাথে কোন যোগ সাদৃশ আছে কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে বড় গোস্বামী পাড়ার ওই ব্যবসায়িক দোকানটিতে চুরি করতে আসা এক কিশোরকে সিসি ক্যামেরায় দেখা গেছে, যাকে কেন্দ্র করেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । ওই দোকানের মালিক প্রহ্লাদ রায় জানান , তাদের পারিবারিক ব্যবসা সেরে শান্তিপুর কাজ্যপাড়ায় নিজস্ব বাসভবনে চলে যান প্রতিদিন। আজ সকালে যথারীতি অন্য আর পাঁচটা দিনের মতন সকাল সাড়ে আটটায় দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন, জঙ্গলের মধ্যে একটি নতুন মোটর সিল প্যাক অবস্থায় পড়ে রয়েছে, অন্য মোটরটির খালি বাক্স পড়ে থাকলেও মূল মোটরটি নেই।
তবে সংবাদ মাধ্যমের কাছে নাম পরিচয় তদন্তের স্বার্থে ব্যক্ত না করতে পারলেও প্রহ্লাদ বাবু জানিয়েছেন, শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের কাছে সমস্ত তথ্য ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন।