নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
উপাচার্যের ঘেরাও মুক্তিকে কেন্দ্র করে মাঝরাতে রণক্ষেত্র বিশ্বভারতী।মধ্যরাতে রণক্ষেত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্যকে ঘেরাও করে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ শুরু হয় আর এর পরে নিরাপত্তা রক্ষীরা উপাচার্যকে মুক্ত করতে আসলে রীতিমতো ধস্তাধস্তি বেধে যায় ছাত্র-ছাত্রীদের সাথে। ঘটনায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বভারতী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলায় এই মুহূর্তে। প্রায় ১০ ঘন্টা যাবত উপাচার্য ঘেরাও হয়েছিলেন ছাত্র-ছাত্রীদের দ্বারা। এদিন মাঝরাতে পুলিশ হস্তক্ষেপ করে উপাচার্যকে মুক্ত করতে। আর এর পরেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সাথে এক প্রকার খন্ড যুদ্ধ শুরু হয়ে যায় ছাত্র-ছাত্রীদের। ছাত্র এবং নিরাপত্তা রক্ষী এই ঘটনায় দুপক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা যায়। তবে ঘটনায় বিশ্বভারতীর আধিকারিক অশোক মহাপাত্র পুলিশের ভূমিকা নিয়েও কথা তুলেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় পুলিশ অত্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। ছাত্র-ছাত্রীদের সাথে উপাচার্যের রীতিমত কথা কাটাকাটি শুরু হয়ে যায়। দুই পক্ষের ধস্তাধস্তিতে মাঝরাতে রণক্ষেত্র বিশ্বভারতী।

