উত্তরবঙ্গে ফুসছে তিস্তা, হড়পা বানের আশঙ্কা

মৌমিতা দেবনাথ
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে তিস্তা নদী। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সর্তকতা। রয়েছে হড়পা বানের আশঙ্কাও।ভুটান পাহাড় ও সিকিমে টানা বৃষ্টির জেরে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বেড়েছে।জলস্ফীতির কারণে তিস্তার মেখলিগঞ্জ এলাকার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমে নাজেহাল অবস্থা ছিল বঙ্গবাসীর উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছিল বর্ষা। রাজাদার বর্ষার জেলে সিকিমে নেমে এসেছিল ধস আর এবার অনবরত বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে তিস্তা নদী আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র।পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি নিয়ে প্রস্তুত সিভিল ডিফেন্স, তৈরি রাখা হয়েছে এনডিআরএফকেও। গত কয়েকদিন ধরে আরও শক্তিশালী হয়ে সিকিম সহ উত্তরবঙ্গের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে বর্ষা। নদী তীরবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। হড়পা বান এর সংকেতে জারি হয়েছে হলুদ সর্তকতা।