উত্তরপ্রদেশের রেললাইন থেকে উদ্ধার হল হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ

নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,২২ মে:
গত শুক্রবার সকালে উত্তর প্রদেশের রেলস্টেশন থেকে অনতি দূরে রেল লাইনের ধার থেকে এক সিআরপিএফ জওয়ানের ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করল ওই স্টেশনের জিআরপিএফ।তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড এবং আধার কার্ড দেখে জানা যায় ওই জওয়ানের নাম ললিত পাশওয়ান।বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার ভালুকা বাজার এলাকায়।সাসানী রেল স্টেশন আধিকারিকদের প্রাথমিক অনুমান আপ ব্রহ্মপুত্র মেল থেকে গভীর রাতে কোন কারনে পড়ে গিয়ে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে ধারণা।খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে তাঁর পরিবারের কাছে।কিন্তু ললিত বাবুর পরিবারের দাবি,ট্রেন থেকে পড়ে কোনোভাবেই তার মৃত্যু হয়নি।এই মৃত্যুর পিছনে কোন রহস্যজনক কারণ রয়েছে।মৃত্যুর কারণ খতিয়ে দেখার দাবি কেন্দ্রীয় সংস্থার কাছে।এদিকে রবিবার সেনাবাহিনীর উদ্যোগে ভালুকায় মৃতদেহ এসে পৌঁছলে গান স্যালুট এবং চোখের জলের মাধ্যমে ললিত পাশওয়ানকে বিদায় জানাই গ্রামবাসী।ললিত বাবুর পরিবার এবং গ্রামবাসীর দাবি ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়নি।এর পিছনে অন্য কোন কারণ রয়েছে।তারা চান এর সঠিক তদন্ত হোক।পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে জম্মুতে কর্মরত ছিলেন।সম্প্রতি তার ট্রান্সফার অর্ডার হয়েছিল লখনৌ তে যোগদান করার জন্য।তার মাঝখানে তিনি ছুটি পেয়েছিলেন।সেই ছুটি কাটাতে তিনি বাড়ি ফিরছিলেন।গত বৃহস্পতিবার তিনি দিল্লি হাওড়া ব্রহ্মপুত্র মেলে চড়ে বসেন।বাড়ির লোকের সঙ্গে কথা হয়। তারপরই শুক্রবার দিন খবর আসে তার দেহ উদ্ধার হয়েছে রেললাইন থেকে।এরপরই শোকে ভেঙে পড়েন তাঁর পরিবার।ভালুকায় দাবি উঠেছে।এই মৃত্যুর পিছনে কোন অন্য কোনো কারণ রয়েছে।তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।