মৌমিতা দেবনাথ
অবশেষে সন্ত্রাস বিধ্বস্ত ভাঙ্গরে আজ পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নতুন বাংলা নিউজের পর্দায়। ভাঙ্গড় কলেজে তারা পৌঁছেছেন যেখান থেকে পঞ্চায়েত ভোটের গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। সেই ভাঙ্গর যেখানে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকে চরম উত্তপ্ত হয়ে উঠেছিল। একের পর এক বোমা বিস্ফোরণ গুলি বারুদের শব্দে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যেখানকার পরিস্থিতি। জানা গেছে আজ কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং সেখান থেকে গোটা এলাকায় তারা রুট মার্চ করবে যাতে কোনরকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয়। উল্লেখ্য ৮ই জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ।আদালত এবং কমিশনের দীর্ঘ আইনের লড়াইয়ের পর অবশেষে আজ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী আর আপনারা এই মুহূর্তে দেখছেন ভাঙ্গরের চিত্র অগ্নিগর্ভ ভাঙরে কেন্দ্রীয় বাহিনী।

