মৌমিতা দেবনাথ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নৈহাটি কল্যাণী রেল চলাচলে বিরাট বদল
বেশ কয়েকদিন যাবৎ নৈহাটি কল্যাণী শাখায় তৃতীয় লাইনের কাজ চলার কারণে কার্যত বাতিল হচ্ছে বহু ট্রেন। যার ফলে সমস্যায় পড়ছে সাধারন নিত্য যাত্রীরা। কিন্তু আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য পূর্ব রেলের তরফে বড়সড় ঘোষণা করা হলো। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ মধ্য রাতের মধ্যেই নন ইন্টার লকিং এর কাজ শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু থার্ড লাইন পাতার কাজ। সেই কাজও চলবে একই সাথে কিন্তু সেই কাজ ফেলে রেখে পরে তা করা সম্ভব নয়। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার কয়েক দিন আর ২৫ জোড়া ট্রেন বাতিল থাকবে না তার পরিবর্তে বাতিল করা হবে ১৩ জোড়া ট্রেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এবং শেষের পড়ে কোনরকম ট্রেন বাতিল করা হবে না। যেটুকু ট্রেন বাতিল করা হবে তা পরীক্ষার যাতায়াতের সময়ের বাইরে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন বাতিল নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। কাল থেকে অন্তত পরীক্ষার কয়েক দিন আর ট্রেন বাতিলের ঘটনা ঘটবে না বলেই আশ্বস্ত করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

