মলয় দে নদীয়া :-ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে, সারা বছর দেশ জুড়ে চলছে নানান কর্মসূচি। কখনো সরকারি নানান সহযোগিতায়, কখনও বা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
আজ নদীয়ার ফুলিয়া জনরঞ্জন কেন্দ্র সারাদিনব্যাপী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার শুভ সূচনা হয় সকাল এগারোটায় ঝুমুর নাচ এবং জীবন্ত মডেল সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। স্বামীবিবেকানন্দ ,শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগর সহ বিভিন্ন দেশ বরেণ্য এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদান প্রসঙ্গে আলোচনা চলে। সাথে নাচ গান আবৃত্তি, যোগব্যায়াম প্রদর্শন চলে সারাদিনব্যাপী । পাঁচ শতাধিক প্রান্তিক পরিবারদের শীত বস্ত্র তুলে দেওয়া হয়।
ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয় বলে জানিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে।

