মলয় দে নদীয়া :-
শান্তিপুর শহরের ২৩ এবং ২২ নম্বর ওয়ার্ডের আজাদ পল্লী এবং পশ্চিম কারিকর পাড়ার বিবাদ বহুদিনের। পশ্চিম কারিগর পাড়ার এলাকাবাসীর দাবি ওই অঞ্চলে লো ভোল্টেজের কারণে তাঁতেরকাজ এবং ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হয়। সেই মর্মে তারা ইলেকট্রিক সাপ্লাই অফিস, শান্তিপুর পৌরসভাকে জানিয়ে অবশেষে একটি ট্রান্সফরমার বসানোর সিদ্ধান্ত হয়েছে । সম্প্রতি কয়েকদিন আগে পোল বসাতে এসে, আজাদ পল্লীর কয়েকজন যুবকের দ্বারা বাধাপ্রাপ্ত হয় কাজ যদিও কাউন্সিলর বুলা কারিগর তা নিষ্পত্তি ঘটায় শান্তিপুর থানার সহযোগিতায়। আজ পুনরায় ওই মিটার বসাতে আসলে বাধা দেয় এলাকার বেশ কিছু যুবক। দীর্ঘ দু’ঘণ্টা কাজ বন্ধ রাখে ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা।
দুই পাড়ার রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থলে খবর পেয়ে আসে, শান্তিপুর থানার পুলিশ। ওই এলাকার বাধা দেওয়া যুবকদের পাওয়া না গেলেও দুই একজন মহিলাটা জানান খোলা তার নয় কেবল লাইনের মধ্য দিয়ে বিদ্যুৎ গেলে তাদের কোন অসুবিধা নেই। তবে মাঠের উপর দিয়ে গাড়ি চলাচল এবং ওল বসানো নিয়ে তাদের আপত্তির কথা জানান। এরপর পুলিশের সক্রিয়তায়, পুনরায় বিদ্যুৎ কর্মীরা কাজ শুরু করে।

