আসানসোলের বড়থোড়িয়া অঞ্চলে বুধবার সকালে চায়ে পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ ৷

আসানসোলের বড়থোড়িয়া অঞ্চলে বুধবার সকালে চায়ে পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ ৷ এর পর তিনি পুরনিগমের ৮৩ ও ৮৪ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে দুয়ারে দুয়ারে প্রচারে অংশ গ্রহণ করেন ৷ তবে দিলীপ ঘোষের প্রচারে এদিনও কোভিড বিধি উপেক্ষা করা হয় ৷ যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, তিনি ৫ জন নিয়েই প্রচারে বেরিয়েছেন ৷ স্থানীয় মানুষজন যদি তার সঙ্গী হন, সেখানে তার কী করার আছে ৷ আর রাজনীতি করতে গেলে মানুষের সাথে কথা বলতেই হবে ৷ মানুষের অভাব অভিযোগ না শুনে , মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি হয়না ৷