নিজন্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সামনেই মাধ্যমিক পরীক্ষা আর তাই আসন্ন মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়ারা যাতে ভালো ফল করতে পারে সেই জন্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট একাডেমী একটি প্রস্তুতি পরীক্ষার আয়োজন করেছিল। আজ নদীয়ার চাকদহের বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেই প্রস্তুতি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আর এর পাশাপাশি আগামী দিনে কিভাবে সাফল্য পাওয়া যাবে তা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মনোতোষ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক এবং বিভিন্ন কলেজের অধ্যাপকেরা। মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ুয়ারা নিজেদেরকে কতটা তৈরি করেছে তা দেখে নেবার জন্য চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষারও আয়োজন করা হয়েছিল। চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক রাজু ঘোষের সঙ্গে চাকদহের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মিলে এই পরীক্ষার আয়োজন করেন। এই প্রস্তুতি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আরো ভালো করে নিজেদের ভুল ত্রুটিগুলো ধরতে পারবে এবং জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য নিজেদেরকে গড়ে তুলতে পারবে।

