মৌমিতা দেবনাথ
আলুর বন্ডের কুপন দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা
হিমঘরে আলুর বন্ডের কুপন দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। যার ফলে বেশ কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়ে। জলপাইগুড়ির মোহিতনগরে ঘটনাটি ঘটেছে।কুপন সংগ্রহ করতে বৃহস্পতিবার রাত থেকে প্রতিটি হিমঘরের সামনে ভিড় করে দাড়িয়ে ছিলেন প্রচুর কৃষক। সকালে হিমঘর খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। আর এর জেরে পড়ে গিয়ে আহত হন দুজন মহিলা সহ বেশ কয়েকজন কৃষক। তড়িঘড়ি আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।তবে গোটা ঘটনায় সাধারণ মানুষ আঙুল তুলছে প্রশাসনের দিকে। আহতরা প্রত্যেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা এলাকায়।

