আম আদমি ঝরে উড়ে গেল বিজেপি, দিল্লিতে এবার নয়া ডবল ইঞ্জিন সরকার
কৌশলেই প্রতিপক্ষকে মাত অরবিন্দ কেজরিওয়ালের, ১৫ বছর পর বিজেপির হাতছাড়া দিল্লি পৌরসভা
একটানা ১৫ বছর। সময়টা নেহাতই কম নয়। ১৫ বছর পর দিল্লি পৌরসভা হাতছাড়া হলো বিজেপির। কিন্তু, তাতেও দিল্লি পুরসভার দখল নিজেদের কাছে ধরে রাখতে পারল না মোদি-শাহের বিজেপি। আপ ঝড়ে উড়ে গেল দিল্লির পদ্মশিবির। পুরভোটে রমরমিয়ে ১৩৪ আসনে জিতল কেজরিওয়ালের আম আদমি পার্টি।দিল্লি পৌরসভার অন্তর্গত ২৫০ ওয়ার্ডের ভোটগণনা শুরু হয়। তার চার ঘণ্টার মধ্যেই বিজেপি-কে ছাড়িয়ে এগিয়ে যায় আপ। ঘড়ির কাঁটা দুপুর সাড়ে ১২টায় পৌঁছতে পৌঁছতে নিশ্চিত হয়ে যায় তাদের জয়। ২৫০ ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি জায়গাই আপের দখলে চলে এসেছে। এখনও পর্যন্ত ১৩৫ ওয়ার্ডে জয়ী হয়েছে তারা। বিজেপি জিতেছে ১০১টি ওয়ার্ডে। মাত্র ১১টি ওয়ার্ডে জয়লাভ করেছে কংগ্রেস। তাই বিপুল ব্যবধানে জয়ী হয়ে দিল্লি পৌরসভা দখল করল আপ। আর তাদের সামনে কার্যতই ধরাশায়ী হল বিজেপি।
ইঙ্গিত মিলছিল সকাল থেকেই। দিন গড়াতেই ক্রমশ স্পষ্ট হতে শুরু করল ছবিটা। পূর্ব দিল্লির টুকটাক ওয়ার্ডে জয় ছাড়া মোটের উপরে পাল্লা ভারী ছিল কেজরির আপের দিকেই। শেষে দুপুর ২টো নাগাদ ১২৬-এর ম্যাজিক ফিগার পেরতেই উৎসব শুরু হয়ে যায় আপ শিবিরে। গণনা শেষে, আপ-এর ঝুলিতে যায় ১৩৪টি ওয়ার্ড। ১০৪-এই থমকে যায় বিজেপি। আর অন্যদিকে, ১০-এর কোটাও পেরতে পারেনি কংগ্রেস। অন্যান্য ৩।ম্যাজিক ফিগার ছোঁয়ার পরেই নিজের বাসভবন থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ের দিকে রওনা দেন কেজরিওয়াল। আর কার্যালয়ে পৌঁছতেই নতুন করে শুরু হয়ে যায় উৎসবের হুল্লোড়। শেষমেষ নিজেদের দখলে রাখতে পারল না বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের সরকারের সামনে কার্যত ধরাশায়ী হয়ে গেল বিজেপি।

