নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আবাস যোজনার বাড়ি পাচ্ছেন কিনা দেখো দিয়ে দেখতে গ্রামে পৌঁছাল বিডিও
আবাস যোজনা নিয়ে যখন রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। বহু মানুষ পাচ্ছে না তাদের প্রয়োজনের ঘর। আর আবাস যোজনার পরিষেবা মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই গ্রামে আচমকাই প্রবেশ করলেন, গরবেতা এক নম্বর ব্লকের মাননীয় বিডিও এবং জয়েন্ট বিডিও। ভিডিওতে দেখাই যাচ্ছে যে এক মহিলার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার ঘর পেয়েছেন। ওই মহিলা আশা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং তাদের উপর চড়াও হয় এমনটাই অভিযোগ আসে বিডিওর কাছে আর তারপরেই তিনি গ্রামে প্রবেশ করেন তা খতিয়ে দেখার জন্য। খবর পৌঁছাতেই তারা গিয়ে দেখতে পান যে সত্যি এই মহিলার পাকা বাড়ি আছে। আর এর পরেই বিডিও আধার কার্ড দেখতে চান। দেখুন সেই ভিডিও

