নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আবাস যোজনায় ঘর না পাওয়ার প্রতিবাদে চাকদহ নিমতলা রোড অবরোধ গ্রামবাসিদের।
রাজ্য জুড়ে একের পর এক আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ হচ্ছে বিভিন্ন জায়গায়। কেউ ঘর পাচ্ছে না অথবা কারো নামই বাদ পড়ে গেছে তালিকা থেকে। ঘর পাওয়ার যারা যোগ্য তারা ঘর পাচ্ছে না। আর এবার আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে চাকদহ সমস্তিপুরের নিমতলা রোড অবরোধ করল গ্রামবাসীরা। তাদের অভিযোগ যাদের ঘর নেই তারা ঘর পাচ্ছে না কিন্তু যাদের ঘর আছে তারা আবাস যোজনায় ঘর পাচ্ছে। কারো টিনের চালের বাড়ি কেউবা দিনহানে দিন খায় এমন মানুষরা বাদ পড়ছে তালিকা থেকে। প্রায় ঘন্টা দেড়েক সমস্তিপুরের নিমতলা রোড অবরোধ করল স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে আশ্বস্ত করায় অবশেষে ঘন্টা দেড়েকের অবরোধ তুলে নেয় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় এবং আচমকা পথ অবরোধ করায় যাতায়াতের সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা।

