আবারো ভুঁই ফোড়ের মতন গজিয়ে উঠছে বিভিন্ন ধরনের চিট ফান্ড, সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ

মলয় দে নদীয়া :- ফের চিট ফান্ডের ফাদে পা সাধারন মানুষের । T&G global নামে চিট ফান্ডের রমরমায় সর্বহারা একের পর এক পরিবার । কিন্তু কি এই T&G global ? কেই বা এই কোম্পানির মালিক ? এই সব প্রশ্ন ঘোর পাক খাচ্ছে সকলের মনে । গত কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়ায় ভাইরাল এই কোম্পানির দ্বারা সর্বশান্ত সাধারন মানুষের পোস্ট । বলা হচ্ছে এই কোম্পানিতে টাকা লাগিয়ে টাকা ফেরত পাচ্ছেন না তারা । জানা যায় আসলে এই নামে ভারতীয় কোনো কোম্পানি নেই ।এই কোম্পানি টি আসলে একটি বিদেশী কোম্পানি । যারা বিভিন্ন ফল থেকে শুরু করে শাক সব্জীর ব্যবসার সাথে যুক্ত । কিন্তু তারা কোনো চিট ফান্ডের ব্যবসা করেন না । তবে এই কোম্পানির নাম দিয়ে বেশ কয়েকজন ফেক ওয়েবসাইট খুলে দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে । এই ওয়েব সাইট টি হলো t&g.global.। প্রথমে এই ওয়েবসাইটে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে পরে সেই ওয়েব সাইটে দেখা যাবে একাধিক প্লান । যেখানে আপনি কিছু সামান্য টাকা ইনভেস্ট করলেই পাবেন লাখ লাখ টাকা । যেটি সরাসরি আপনার ব্যাঙ্ক এ্যাকাউন্টে ঢুকবে ।আর কার পরিমান আপনার টাকা ইনভেস্টের প্রায় ২৫ গুনও হতে পারে । আর এই ফাদেই পা দিয়ে সর্বশান্ত হয়েছে একাধিক পরিবার ।মনে করা হচ্ছে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রায় ১৫০ কোটিরও বেশি স্ক্যাম হয়েছে । তবে এর মালিক কে ? জানা গেছে নবদ্বীপে রবিন্দ্র সংস্কৃত মঙ্চে কয়েকজন ব্যাক্তি একটি অনুষ্ঠান করেছিলেন এই কোম্পানির হয়ে । তার প্রধান ছিলেন পুর্ব বর্ধমানের বেলের হাটের বাসিন্দা সন্দিপ সেন । তিনি এই মঙ্চে শুধু নয় বিভিন্ন জায়গায় এই কোম্পানির হয়ে অনুষ্ঠান করেছেন । এবং সেখানে তিনি সাধারন মানুষকে আশস্বত করেছেন টাকা কয়েকগুন করে ফেরত পাবার জন্য । তবে সুত্রের খবর নবদ্বীপের ঐ অনুষ্ঠানের পর থেকেই বেপাত্তা ঐ সন্দিপ সেন । উল্লিখিত ওয়েব সাইটে দেওয়া হোয়াটস্যাপ নাম্বার অনুযারি নাসা নামে এক মেয়েরও খোজ পাওয়া গেছে । তবে তিনি মালিক নন ঐ কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে পরিচয় দেন । এখনও পর্যন্ত ঐ ওয়েবসাইট টি পুরো পুরি বন্ধ না হওয়ায় প্রতারিতদের সংখ্যা দিনে দিনে বেরে চলেছে । এবং ঐ ওয়েবসাইটের মাধ্যমে নতুন নতুন ফাদও পাতা হচ্ছে । কোনো সময় কোনো পোষাক কিনে আবার কোনো সময় নতুন কোনো প্লান কিনে । তবে জন সাধারনকে সাবধান করা হচ্ছে ঐ T& g এর আসল ওয়েবসাইটে দেওয়া scam alart থেকে ।