আবারো নদীয়ার বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের ভাগীরথী নদীতে স্নান করতে নেবে সাধুরঘাটে তলিয়ে গেলো এক যুবক

মলয় দে নদীয়া :- ফের ভাগীরতি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া দুনম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা সাধুর ঘাটে। জানা যায় ওই যুবকের বাড়ি ফুলিয়া মাঠপাড়া এলাকায় নাম তন্ময় বসাক বয়স আনুমানিক ৩১ বছর। পরিবার সূত্রে জানা যায় গতকাল দুপুরে পাঁচ বন্ধু মিলে স্নান করতে যায় ভাগীরথী নদীতে। এরপরই গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ পরিবারের লোকজন জানতে পারে যে চার বন্ধু স্নান করে উঠলোও উঠলোও তাদের তন্ময় স্নান করতে নেমে তলিয়ে যায় । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল তৈরি হয়েছে এলাকায়।