আপাতত সোমবার পর্যন্ত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নয় । আদালতে জানিয়ে দিল ইডি।অভিষেকের মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।এদিন অভিষেকের আইনজীবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান। তখন ইডির আইনজীবী এসভি রাজু আদালতে আশ্বাস দেন সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। উল্লেখ্য কুন্তল ঘোষকে জেরার পরিপেক্ষিতে অভিষেককে তলব করে ইডি।নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর আজ আদালতে ইডির আইনজীবী জানিয়ে দিল আগামী সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনরকম করা পদক্ষেপ নেওয়া হবে না।

