নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আধুনিকতার যুগে নাট্য শিল্পকে বাঁচিয়ে রাখতে মদনপুরে আয়োজিত হল নাট্য উৎসব।
মোবাইল এবং ইন্টারনেট এখন আমাদের জীবনের অন্তরঙ্গের সঙ্গী। আধুনিকতার জোয়ারে হারাতে বসেছে নাট্য শিল্পের মতো পুরনো শিল্প। হারিয়ে যেতে বসেছে আমাদের জীবন থেকে নাটক যাত্রা এবং পথনাটিকার মতো গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলি। আজও যারা নাটক কে ভালোবাসেন তারা নাটককে বাঁচিয়ে রেখেছেন কোনক্রমে। নাট্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাই মদনপুর এক নম্বর জিপির কালিগঞ্জ প্রিয়নগরে ভাগীরথী গ্রীন আর্থের কালিগঞ্জ নাট্য উৎসব। এই নাট্যোৎসব দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হওয়ায় নাট্য উৎসব চলবে আজ অর্থাৎ ২৫শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে চারটে করে নাটক। কলকাতা হুগলি হাওড়া দক্ষিন ২৪ পরগনা এবং ওপার বাংলার সিলেট থেকেও নাটকের দল এখানে এসেছে। সায়েস্থাগঞ্জের থিয়েটার গ্রুপ থেকে নাটক নির্দেশনায় মোহাম্মদ জালাল উদ্দিন রুমি তিনি বলেন, বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের ঘটনাকে নিয়ে তাদের নাটক। সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন নাটক দেখার জন্য তবে নাটক যে মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তার প্রমাণ পাওয়া গেছে এই উৎসবে। ভালো নাটক উপস্থাপনা করা হলেও দর্শক আসন প্রায় শূন্য। যার ফলে প্রায় মুছতে বসেছে আমাদের নাট্য সংস্কৃতি।

