মৌমিতা দেবনাথ,
পরিচয় পত্র না থাকার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় স্থান মিলল না তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির। এদিন বড়য়ায় আয়োজিত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবোজোয়ার সভা সেখানেই আমন্ত্রিত ছিলেন বরয়ার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি জালাল উদ্দিন শেখ। হঠাৎই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তার কাছে পরিচয় পত্র দেখতে চায় কিন্তু তিনি তা দেখাতে না পারলে তাকে সভা স্থল ছাড়তে বলা হয়। এরপর তিনি জানান যে তিনি বর্তমান ব্লক সভাপতির আমন্ত্রণে সেখানে এসেছেন। বিষয়টিকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় পুলিশের সাথে। যদিও বড়য়ার রক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি তথা জালাল উদ্দিন শেখ এর স্ত্রী পুলিশের বিরুদ্ধে মঞ্চের সামনেই তার স্বামীকে হেনস্তার অভিযোগ তুলেছেন। ঘটনায় এরপর অভিষেকের সভা স্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

