নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত।শেষ পর্যন্ত নিজের আদালতে দাড়িয়ে ক্ষমা চাইলেন জলপাইগুড়ির রাস্টায়ত্ব ব্যাঙ্কের এক ডেপুটি ম্যানেজার। শুক্রবার জলপাইগুড়ি আদালতের এজলাসে দাড়িয়ে দুঃ ব্যবহারের জন্য ডেপুটি ম্যানেজার কে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পরে ব্যক্তিগত জামিনে মুক্তি পান। তবে মুক্তি পেলেও তাকে আদালতে এসে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে ছিলেন বিচারক। সেই মতো শনিবার জলপাইগুড়ি আদালতে হাজির হন ডেপুটি ম্যানেজার। আদালতে দাড়িয়ে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চান তিনি। ব্যাঙ্কের আইনজীবী শ্বাশ্বতী কর জানান, নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত ডেপুটি ম্যানেজার। তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

