আত্মঘাতী চাকদহ ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি

মৌমিতা দেবনাথ
আজ ২২ শে মার্চ বুধবার ঘরের ভেতর থেকে চাকদহ ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল চাকদহ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম কঞ্জন সাহা বয়স ২২ বছর এবং সে চাকদহ কলেজের বি এ দ্বিতীয় বর্ষের ছাত্র, বাড়ি চাকদা নরেন্দ্র পল্লী। তার বাবা দীপক কুমার সাহা জানায় , গতকাল এগারোটা নাগাদ সে বাড়িতে আসে তখন একটু রাগারাগি করি যে এত রাত করে কেন বাড়ি এসেছে এরপর আজ সকাল এগারোটা বেজে গেলেও সে দরজা না খোলায় দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পান ফ্যানের সাথে ঝুলছে তার ছেলের মৃতদেহ। কি কারনে আত্মহত্যা করেছে তার কারণ তার কাছে স্পষ্ট নয়। ঘটনাস্থলে আসেন চাকদহ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিপ রায় সহ অন্যান্য তৃণমূল কর্মীরা।ঘটনার শোক প্রকাশ করে তিনি বলেছেন, কঞ্জন যথেষ্ট প্রাণোচ্ছল ছেলে সদা হাস্যময় ও এরকম ঘটনা ঘটাতে পারে এটা ধারণার বাইরে। চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেস ও চাকদা শহর তৃণমূল কংগ্রেস সব সময় ওর পরিবারের পাশে থাকবে।উদ্ধার হওয়া তৃণমূল যুব সভাপতির মৃতদেহ আজ কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।