আজ বাইশে শ্রাবণ উপলক্ষে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

আজ বাইশে শ্রাবণ উপলক্ষে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

মলয় দে নদীয়া :-আজ ২২ শে শ্রাবন ৮ ই আগষ্ট ২০২২।
বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস।
এমনিই এক বর্ষার দিনে তাঁর বিদায় যাত্রা হয়েছিলো।বর্ষন মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তার দিন রাত্রির কাব্য রচনা।
বিদায় নিয়েছিলেন আমাদের সকলের প্রিয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিলেন কবির জীবন প্রদীপ।
সারা দেশ, এমনকি বিদেশেও কোন কোন জায়গায় বিভিন্ন শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন লক্ষ্য করা যায়। তবে বাংলার ঘরে ঘরে চলে রবি পুজো।
চিরাচরিতভাবে আজ শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভা সংলগ্ন রবীন্দ্র কাননে তাঁর মূর্তিতে মাল্য দান করেন পুরো প্রধান সুব্রত ঘোষ, সহকারী পূর প্রধান কৌশিক প্রামাণিক, প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন। বঙ্গভঙ্গ বিরুদ্ধে কবির প্রতিবাদ রাখি বন্ধন কে শ্রদ্ধা জানাতে আগামী 11 তারিখ শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে মোড়ে পথ চলতি দের রাখি বাঁধা হবে, এমনটাই জানালেন প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায়।