আজ নদীয়া জেলার করিমপুরে ১২ ই জুলাই এর প্রস্তুতিপর্ব

মলয় দে নদীয়া:- আজ নদীয়া জেলার করিমপুরে ১২ ই জুলাই এর প্রস্তুতিপর্ব চলছে। শ্রমিক কর্মচারী প্রশিক্ষক মিলিয়ে একটি যুক্ত কমিটি গঠন করা হয়েছে ১২ই জুলাই প্রস্তুতি পর্বে করিমপুর ব্লকের পক্ষ থেকে। এ বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটির পক্ষ থেকে আজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা আন্দোলনের পথে নেমেছে। করিমপুর জোনাল কমিটির পক্ষ থেকে করিমপুর নতুন বাসস্ট্যান্ডে উক্ত বিষয়ে একটি কর্মী সভা হয়। ডি এ সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। সরকারের বিভিন্ন দুর্নীতি এবং শিক্ষা বিষয়ক দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়। ভুয়া শিক্ষক নিয়োগের কথা বিশেষভাবে উল্লেখিত হয় এই আলোচনা সভায়।