আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেসে কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলি কে নিয়ে রালি অনুষ্ঠিত হলো

আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেসে কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলি কে নিয়ে রালি অনুষ্ঠিত হলো । খোড়িবনা মোড় থেকে নসিপুর হাই স্কুল পর্যন্ত এই রালী অনুষ্ঠিত হয় । রালির মাধ্যমে মুখ্যমন্ত্রীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলি তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে । ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী বলেন তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব ও কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে , তাই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত জনকল্যাণ প্রকল্পগুলির আওতায় এখনো যারা আসতে পারেনি তাদেরকে প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য দলের কর্মী সমর্থক ও নেতৃত্বরা আজ দলের প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে । ভগবানগোলা ব্লক ২ তুমি আমার কংগ্রেস কমিটির সভাপতি আবদুর রউফ বলেন আমরা সারা বছর বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করে থাকি । আজ দলের প্রতিষ্ঠা দিবসেও সকালে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করেছি । তারপর আমরা ব্লক নেতৃত্বের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা ও তাদের প্রকল্প সম্পর্কে বোঝায় । আজকের এই রালিতে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী , মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান , চাঁদ মোহাম্মদ , ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আবদুর রউফ সহ ব্লক , অঞ্চল কমিটির সকল নেতৃবৃন্দ