বিশ্বকাপের জ্বরে ভুগছে গোটা বিশ্ব জলপাইগুড়ি ও বাদ পড়ছে না সেই জ্বরের থেকে। আজ কাতার বিশ্বকাপের ফাইনাল গোটা বিশ্বের মনে একটাই প্রশ্ন কে হবে বিশ্বকাপের সেরা। নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে মা কালীর কাছে প্রার্থনা আর্জেন্টিনা ভক্তদের। । আজ যাতে বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করে তার জন্য মা কালীর কাছে প্রার্থনা করলেন তারা। এ বিষয়ে এক আর্জেন্টিনা ভক্ত জানায় আজ বিশ্বকাপের ফাইনাল ছোট থেকে আমরা আর্জেন্টিনার নাম শুনেছি আজ জানি বিশ্বকাপের ট্রফি ঈশ্বরপুত্র মেসির হাতেই থাকুক। তিনি তার বাঁ পায়ে জাদু দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করুক তাদের জয় প্রার্থনায় আমাদের এই ছোট্ট পুজো আয়োজন।

