মৌমিতা দেবনাথ,
আজকাল বেশিরভাগই বাথরুম সিঙ্গার বিস্ফোরক মন্তব্য গায়ক অভিজিৎ এর
বিগত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া জুড়ে গায়ক অভিজিৎ এর বলা কিছু মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে নেট দুনিয়া। ভিডিওটি কয়েক বছরের পুরনো একটি বেসরকারি চ্যানেলের শো তে বিশেষ অতিথি হিসেবে হাজির হন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সেখানে এখনকার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে একরাশ অভিযোগ তুলে ধরলেন তিনি। তিনি জানালেন যে আমরা সিঙ্গার হয়ে জন্মেছি আর এখনকার দিনে সিঙ্গার বানতা হে। যারা অ্যাক্টিং করে তারাও আজকাল গান গায়। শুধু এখানেই থেমে থাকেননি তিনি এ আর রহমান কে নিয়েও করেছেন বিস্ফোরক মন্তব্য, যে এ আর রহমান সমস্ত মিউজিসিয়ানদের পেটে লাথি মেরেছে কারণ তিনি সংগীত এর যন্ত্র দিয়ে নয় বরং ল্যাপটপ কম্পিউটার দিয়ে
গান বানান। এই শোতেই সঞ্চালক হিসেবে ছিলেন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এমন কথা শুনে তিনি তো হতবাক। এমনকি এই শোতে অরিজিৎ সিং কে নিয়ে তিনি বললেন যে অরিজিৎ ভালো গান গায় কিন্তু কোনটা অরিজিৎ এর গলা আর কোনটা নয় সেটা জানি না আমি। এই শো তে তিনি আরো বলেছেন যে নিজেকে ছাড়া অন্য কারো নাম এখানে নেওয়া যাবে না কারণ শো টি তাকে ঘিরে। তার গানের কথায় I am the best.

