আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন ব্লক প্রশাসন ও সভাপতি
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ব্লক প্রশাসন এবং ব্লক ও অঞ্চল সভাপতি।উল্লেখ্য,১৩ ফেব্রুয়ারি সকাল নয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর গ্রামে বিদুৎতিক শর্ট সার্কিটের আগুনে এক ভিক্ষুকের বাড়ি সহ সাত দিনমজুরের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।পরিবারগুলি সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নীচে ঠাই নিয়েছিলেন।মঙ্গলবার ব্লক প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর-১ ব্লক ‘বি’সভাপতি মানিক দাস এবং কুশিদা অঞ্চল ‘বি’ সভাপতি সুধীর দাসের নেতৃত্বে
ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে রান্নার বাসনপত্র, কাপড়চোপড়,পলিথিন এবং এক বস্তা করে চাল,ডাল,আলু ও কিছু অর্থ দিয়ে সাহায্য করেন।
পরবর্তীকালেও ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ব্লক সভাপতি মানিক দাস।

