আগামী ৬ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে বহু জন সমাজবাদী পার্টির উদ্যোগে কলকাতা চলো পদযাত্রা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
আগামী ৬ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে বহু জন সমাজবাদী পার্টির উদ্যোগে কলকাতা চলো পদযাত্রা,
বহুজন সমাজবাদী পার্টির উদ্যোগের আগামী ৬ ডিসেম্বর কলকাতা চলো পদযাত্রার আয়োজন করা হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জন্য যা যা করেছিলেন সেই তথ্যগুলোকেই তুলে ধরার জন্য এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। ডঃ বি আর আম্বেদকর সব সময় মনে করতেন সমাজের সকল মানুষ সমান। ডঃ বি আর আম্বেদকরের কাজগুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্যই সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই পদযাত্রা চলবে। যেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবাংলার সভাপতি মনোজ হাওলাদার সহ আরো বিশিষ্ট অতিথিবর্গরা। সমাজবাদী পার্টির একটাই উদ্দেশ্য যে যে সংবিধান ডঃ বি আর আম্বেদকর তৈরি করে গিয়েছিলেন সেই সংবিধান আজ কোথায় মানা হয়। তাই তার কাজগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্যই এই উদ্যোগ। এমনটাই জানালেন, বহুজন সমাজবাদী পার্টির অপূর্ব লাল মজুমদার