আগামী ৫ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা মোদীর, তবে কি নির্বাচনী কৌশল, উঠছে বিতর্ক

দেশবাসীর জন্য বড় সুখবর। এক নয় দুই নয় বরং আগামী পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষ পাবেন বিনামূল্যে রেশন।সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা ভোটের মুখেই বড়সর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী পাঁচ বছর পাঁচ রাজ্যে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্লে রেশন দেওয়ার ঘোষণা তার।তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে এই রেশন দেওয়া হবে না। বরং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় দেওয়া হবে এই রেশন। প্রসঙ্গত রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় এই রাজ্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যতদিন এগোচ্ছে ততই রেশন বন্টন দুর্নীতি মামলায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্যজুড়ে
এদিকে দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে ছত্রিশগড়ে নির্বাচনী প্রচারে মোদীর এই ঘোষণাকে নির্বাচনী কারসাজি বলেই দাবি মোদি বিরোধীদের। নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই নাকি মোদী সরকারের এমন সিদ্ধান্ত।
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন তা আগামী দিনেই স্পষ্ট হবে।