আগামীকাল নদীয়ার রানাঘাটে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেবেন জনসভা থেকে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আগামীকাল নদীয়ার রানাঘাটে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেবেন জনসভা থেকে।
আর মাত্র অপেক্ষা কয়েক ঘন্টার। তারপরেই নদিয়ায় হতে চলেছে সেই ঐতিহাসিক জনসভা। চারদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আটঘাট বেঁধে ময়দানে নেমেছেন শাসক শিবির।সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগামীকাল নদীয়ার রানাঘাটে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হতে চলেছে আগামীকালের জনসভায়। যে সভা জন্য প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মোরা হয়েছে মিলন মন্দির ময়দান।এর আগে ডায়মন্ড হারবার কাঁথি তে তিনি জনসভায় অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই দেখতে পাওয়া গেছিল যে ভুল কাজের জন্য প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকে রিজাইন করতে বলেছিলেন। তবে কি এবার নদীয়া জেলাতেও ঘটতে চলেছে একই ঘটনা। অভিষেকের নজরে এবার নদীয়া জেলার কোন কোন আধিকারিক। এর আগে প্রশাসনিক আধিকারিকরা কেমন কাজ করছেন মানুষের জন্য তা খতিয়ে দেখার জন্য হঠাৎই তিনি গাড়ি থেকে নেমে গ্রামের মধ্যে ঢুকে গ্রামের মানুষদের সাথে কথা বলেছিলেন। শুনেছিলেন তাদের সমস্যার কথা। ঠিকমতো সুযোগ সুবিধা পরিষেবা না পেয়ে গ্রামের মানুষ তার কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর তারপরেই যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি নদিয়া জেলাতেও রানাঘাটের জনসভায় এসে তিনি কোন গ্রামে প্রবেশ করে সেখানকার মানুষের সমস্যার কথা শুনবেন। ইতিমধ্যেই অভিষেকের জনসভাকে ঘিরে নদীয়া জেলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। যার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নদীয়া জেলার জায়গায় জায়গায় কখনো রানাঘাট কর্মসূচি অথবা কখনো অভিষেকের জনসভার প্রস্তুতি সভা আয়োজিত হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি বার্তা দেবেন তার দিকে তাকিয়ে গোটা নদীয়ার মানুষ। এর আগে কাথির জনসভা থেকে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে মানুষের জন্য যারা কাজ না করবে তাদেরকে দলে রাখা হবে না। তাহলে কি এবার অভিষেকের নজরে নদীয়া জেলা। রানাঘাটের জনসভা থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন তার দিকে থাকবে নদীয়াবাসির। কি হতে চলেছে আগামীকালের সেই ঐতিহাসিক জনসভায়। সেই দিকেই নজর সকলের। ইতিমধ্যেই নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। সরাসরি সেই প্রস্তুতি মুহূর্তের দৃশ্য আপনারা দেখছেন নতুন বাংলায়।