আগামীকাল চাকদহ কলেজের নবীন বরণ ও বার্ষিক উৎসবের প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আগামীকাল চাকদহ কলেজের নবীন বরণ ও বার্ষিক উৎসবের প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে।
আগামীকাল অর্থাৎ ২৩ শে ডিসেম্বর শুক্রবার চাকদহ কলেজে অনুষ্ঠিত হতে চলেছে নবীন বরণ এবং ২০২২ এর বার্ষিক অনুষ্ঠান। যার প্রস্তুতিপর্ব এই মুহূর্তে চলছে জোর কদমে। চাকদহ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামীকাল। সকাল ১০ টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে চলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করবেন চাকদাহ কলেজের অধ্যক্ষ ডক্টর স্বাগতা দাস মোহান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে প্রদীপ প্রজনন অতিথি বৃন্দের আসন গ্রহণ অতিথি বৃন্দেরবরণ, অতিথিবৃন্দের বক্তব্য নবীন বরণ এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মঞ্চ মাতাতে থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তন্ময় কর এবং জ্যোতি শর্মা। এই মুহূর্তে চলছে অনুষ্ঠানমঞ্চ সাজিয়ে তোলার চূড়ান্ত প্রস্তুতি। সবমিলিয়ে জমজমাট হতে চলেছে চাকদহ কলেজের এ বছরের নবীন বরণ এবং বার্ষিক অনুষ্ঠান।