আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রানাঘাট জনসভা কে ঘিরে তুঙ্গে প্রস্তুতি পর্ব

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রানাঘাট জনসভা কে ঘিরে তুঙ্গে প্রস্তুতি পর্ব।
১৭ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল নদীয়ার রানাঘাটে ঐতিহাসিক জনসভায় আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নদীয়া জেলার বিভিন্ন জায়গায় অভিষেকের জনসভা কে সাফল্যমন্ডিত করে তুলতে শুরু হয়ে গেছে প্রস্তুতি সভা। প্রস্তুতির সভা এই মুহূর্তে রানাঘাটে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত বস্তুতি পর্ব। সব দিক দিয়ে দেখার জন্য প্রস্তুতি সবার আগের দিন অর্থাৎ আজ সভামঞ্চের পরিদর্শন করতে পৌঁছাবেন রানাঘাট জেলা পুলিশ সুপারকে কে কান্নান সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।জনসভায় যাতে কোনরকম বিশৃংখলা সৃষ্টি না হয় সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে কড়া। এই সেই ঐতিহাসিক মঞ্চ যেখান থেকে আগামীকাল নদীয়া বাসির উদ্দেশ্যে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তা ঠিক আগেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ বানিয়ে ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। নদীয়া জেলায় মতুয়া ভোট একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শাসক দলের নজরে তাই এবার নদীয়া। ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রানাঘাটের জনসভার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণকৃষ্ণগঞ্জ আসনে ৪০ শতাংশ মতুয়া ভোট। কালকের রানাঘাটের ঐতিহাসিক জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন নদীয়া বাসির উদ্দেশ্যে সেদিকে চোখ সকলের