মলয় দে নদীয়া :- আইএনটিটিইউসি অনুমোদিত
একই শ্রমিক সংগঠনের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব। নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ সংখ্যাধিক্য হওয়ার কারণে আইএনটিটিইউসি অনুমোদন না থাকা সত্ত্বেও প্রতিবার টোটো চালকদের গুরুত্ব দেওয়া হয়। অথচ বহু পুরাতন আইনটিটিইউসি অনুমোদিত, অটো স্ট্যান্ড।
শুধু তাই নয় সরকারকে রীতিমতন ট্যাক্স ইন্সুরেন্স ফিটনেস ধোয়া চেক এমনকি জ্বালানি বাবদ তেল কিনে সব ক্ষেত্রেই তারা সরকারকে রীতিমতন সহযোগিতা করে চলেছেন। বৈধভাবে চালাচ্ছেন গাড়ি।
কিন্তু তাদের বৈধ রুট থাকা সত্ত্বেও তাঁত কাপড়ের হাটের সামনে সপ্তাহে দুদিন ভিড়ের অজুহাত দেখিয়ে , তাদের অন্য পথে ঘুরে যেতে হচ্ছে ফলে জ্বালানি খরচ যেমন বাড়ছে তেমন যাত্রীর সংখ্যাও কমছে। এ সকল নির্দেশই মানা হয়েছে নেতৃত্বকে সম্মান জানিয়ে কিন্তু
গ্রামের টোটো শহরের টোটোর ভেদাভেদ ভুলে শুধুমাত্র সংখ্যাধিক্যের কারণে দীর্ঘদিন দৌরাত্ম চালাচ্ছে টোটো চালকরা।
এমনই অভিযোগ নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ঘাটে। আজ নতুন নয়, এর আগেও অটোচালকদের মারধর করার পর থানায় লিখিত অভিযোগ জমা করার পরে সংগঠনের নির্দেশে তা তুলে নিতে বাধ্য হন তারা। কিন্তু এবারে স্থায়ী সমাধানের উদ্দেশ্যে শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলেই জানিয়েছেন তারা।
অটো চালক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আবহাওয়া খারাপ হওয়ার কারণে কালনা নৃসিংহপুর ঘাটে ফেরি পারাপার হয়েছে ভ্যাসেলে, ফলে একসঙ্গে এক-দেড়শ যাত্রী ভিড় লেগে যায় আর সেখানেই পরিবারসহ একসাথে ওঠার জন্য, অটোকেই বেছে নেন তারা, আর এতেই গোষা হয় টোটো চালকদের। তুষার কান্তি দাস নামে এক অটোচালককে ঘিরে ধরে অমানবিকভাবে বেধড়ক মারধর করে টোটো চালকরা। রক্তাক্ত অবস্থায় তুষার বাবুকে সাথে সাথে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে শারীরিক অবনতির কারণে, তাকে কলকাতা নীলরতন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শান্তিপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকবার বমি করার কারনে, তার শারীরিক পরিস্থিতি ভালো নয়।
ঘটনা পরিপ্রেক্ষিতে ব্লক আইনটিটিউসি নেতৃত্ব ব্যস্ততার অজুহাত দেখিয়েছেন বলেই অটোচালকদের অভিযোগ।
আইএনটিটিইউসি জেলা সভাপতি সনৎ চক্রবর্তী অবশ্য জানান, এ বিবাদ বহুদিনের বেশ কয়েকবার বসে মীমাংসার চেষ্টা করা হয়েছে কিন্তু সাংগঠনিক নয়, অশান্তি ব্যক্তিগত স্তরে গিয়ে পৌঁছেছে। তবে সকলেই সংগঠনভুক্ত তাই কাউকে বাড়তি গুরুত্ব দেওয়া হয় না, এটা তাদের অভিমান হতে পারে। আহত ব্যক্তির পরিবারের সাথে কথা হয়েছে, কয়েকটি সাংগঠনিক কর্মসূচির জন্য এই মুহূর্তে যেতে না পারলেও, তাদের সাথে দ্রুত দেখা করার চেষ্টা করছি।
যদিও অভিযুক্ত টোটো চালকরা এ বিষয়ে কোনো মতামত দিতে রাজি হননি। তবে অভিযোগ অস্বীকার করেছেন।

