আঁখের ফলন ভালো! যেমন রস তেমন সাইজ, দামও পাচ্ছেন কৃষকরা
মলয় দে নদীয়া:-আনেকে মনে করে থাকেন
ব্যবসায়ীদের মতন সারা বছরই, কৃষকরাও সন্তুষ্ট হন না তাদের উৎপাদনে, ফসলের উপযুক্ত দাম পেলে তা অস্বীকার করে থাকেন।সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন এবারের আঁখ চাষীরা। নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর, নৃসিংহপুর, সাহেবডাঙ্গা গ্রাম, শহরের 24 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডে, বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের কিছু এলাকায় ভাগিরতি অববাহিকায় আঁখের চাষ হয়ে থাকে। গত দু’বছর আগেও উপযুক্ত দাম না পাওয়ার কারণে আঁখের জমিতেই আগুন লাগিয়ে দিতে দেখা গিয়েছিলো। তখন করোনা পরিস্থিতির কারণে গণপরিবহন ব্যবস্থা গুলি প্রায় বন্ধ ছিলো। এবার উপযুক্ত সময়ে বৃষ্টিরজল টানা রৌদ্র পাওয়ার কারণে, আঁখগাছের ব্যাপকবৃদ্ধিতে বিরাট আকার ধারন করার ফলে, এবং সুমিষ্ঠ হওয়ার কারণে ভালো দাম পাচ্ছেন আঁখের। যদিও এ ধরনের চাষের আঁখ চিনি উৎপাদন হয় না, এই পানীয় হিসেবে কলকাতা এবং রাজ্যের বাইরে যা পূরণের কাজে লাগে। ব্যাপক পরিমাণের উৎপাদনের আগেভাগে যারা ফুল তুলতে পেরেছেন তারা পাচ্ছেন উপযুক্ত দাম। স্বভাবত খুশির হাওয়া মাঠে-ঘাটে আঁখের জমিতে।

