অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার নদিয়ার হাঁসখালিতে, পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের সন্তানকে

মলয় দে নদীয়া :-নদীয়ার হাঁসখালীর সনাতনপুর আঁটির পাড়াই এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্ট। পরিবারের দাবি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় কলাতলা বাজারে কম্পিউটার শিখতে যায়, প্রতিদিন রাত ১১ টায় বাড়ি ফেরে তাদের সন্তান প্রশান্ত বিশ্বাস। ২৫ বছর বয়সী ওই যুবক মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের বি এ পাশ করে চাকরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে প্রতিদিন যেতেন । দুই ভাই বড়ভাই সুকান্ত বিশ্বাস ফুলের চাষ করে , । প্রতিদিন রাত ২ টো নাগাদ বাজারে ফুল বেচতে যান মোটরসাইকেল নিয়ে ।আজ ও ফুল বেচতে যাবার সময় মটর সাইকেল না পেয়ে ভাই এর ঘরে গিয়ে দেখে ভাই নেই ।তখন খোঁজ খবর নিতে গিয়ে দেখতে পায় বাড়ির সামনে পুকুরের পাড়ে মটর সাইকেল পড়ে রয়েছে ! সঙ্গে সঙ্গে বাড়ী থেকে বাবা মাকে ডাকে, ছুটে আসেন প্রতিবেশীরা । তারা দেখেন পুকুরে পড়ে রয়েছে দেহ । সঙ্গে সঙ্গে তারা জল থেকে মৃত দেহ তুলে আনেন । পরিবারের প্রধান বাবা শ্রীকান্তের দাবী আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । এরপর হাঁসখালি থানার খবর দেওয়া হয় । ঘটনাস্থলে হাঁসখালি থানার ওসিসহ বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়, মোটরসাইকেলটি উদ্ধারের সময় মোটরসাইকেলের নিচ থেকে একটি বড় সাইজের রক্তমাখা প্লাস্টিক পেপার পাওয়া যায়! তার ফলে পরিবারের আশঙ্কা আরো দৃঢ় হয় । এলাকাবাসীও ক্ষোভে ফেটে পড়েন! প্রতিবেশীদের দাবি এই গ্রামে প্রতিদিন সন্ধ্যা হলেই মদ ও জুয়ার আসর বসে প্রশাসন নীরব দর্শক ! কোন দিন আসেও না এই গ্রামে , একরাশ ক্ষোভ উগরে দেন এলাকাবাসী । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেয় । তাদের বক্তব্য আগে আসামি গ্রেফতার করা হোক। এর কিছুক্ষণ বাদে প্রশাসনিক সূত্রে তাদের আশ্বস্ত করা হয়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর গুরুত্ব দিয়ে দেখা হবে বিষয়টি।এলাকায় নেমে আসে শোকের ছায়া।