মৌমিতা দেবনাথ,
অসুস্থ অবস্থায় নার্সিংহোমে ভর্তি জনপ্রিয় গায়িকা আরিওসি সিন্থিয়া,
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানের অন্যতম জনপ্রিয় গায়িকা আরিওসি সিন্থিয়া। তার ফেসবুক একাউন্ট থেকে তার মা লাইভ ভিডিওটি প্রকাশ করেছেন। যে ভিডিওতে আরিওসি নিজেই তার অসুস্থতার কথা জানালেন জ্বর কাশি সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। যে কারণে তার বেশ কিছু শো তিনি ক্যানসেল করতে বাধ্য হয়েছেন। বর্তমানে আরিওসি সিন্থিয়া অন্যতম জনপ্রিয় একজন গায়িকা। ফিরে আয় শেষবার, কবে তুমি নাম ধরে ডাকবে, সহ একাধিক জনপ্রিয় গান তিনি গেয়েছেন। তার শোতে রীতিমতো উপচে পড়ে অগণিত ভক্তদের ভিড়। লাইভ ভিডিওতে তিনি তার সকল ভক্তদের উদ্দেশ্যে তার দ্রুত আরোগ্য প্রার্থনার কথা জানিয়েছেন।

