অসুখের জ্বালা সহ্য করতে না পেরে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর বাজারপাড়া এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত বৃদ্ধের নাম চাইনা দাস বয়স ৬৫ বছর। পরিবার সূত্রে আরো জানা যায় মেয়ের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা সাহাপুর বাজারপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে অসুখে হচ্ছিলেন। সেই কারণে আজ বাড়ি থেকে কিছুটা দূরে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে খবর দেওয়া হয় পুরাতন মালদা থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধার পরিবার সহ গোটা গ্রামে।

