মৌমিতা দেবনাথ
অমাবস্যার ভরা কোটালে দীঘার সৈকতে জলোচ্ছ্বাস
প্রখর গরমে যখন চারিদিক শুষ্ক জলশূন্য তখনই অমাবস্যার ভরাকোটালে এক অন্যরূপে দেখা দিল সুন্দরী দীঘাকে। সমুদ্র সৈকতে আছড়ে পড়ল ঢেউ। যার ফলে জলে ভিজে গেল রাস্তা ঘাট। এক টুকরো শান্তি পেতে বহু মানুষই সৈকত শহর দিঘায় ভিড় জমাচ্ছে। কিন্তু সেখানেও গরম। এদিন ভরা কোটালে ঢেউ আছড়ে পড়তেই যেন শান্তি ফিরে পেল পর্যটকেরা। অনেকেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে। দেখুন সেই দৃশ্য কিভাবে ঢেউ আছড়ে পড়ছে আর যার ফলে দীঘা যেনো অপরূপ সুন্দরী হয়ে উঠেছে

