অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার আগে বোমাবাজিতে মৃত তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার আগে বোমাবাজিতে মৃত তৃণমূল নেতা,
কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগেই বোমা বিস্ফোরণে উত্তপ্ত হয়ে উঠল ভূপতিনগর। বোমা বিস্ফোরণে নিহত তৃণমূলের ভূত সভাপতি রাজকুমার মান্না তার ভাই দেব কুমার মান্না সহ এক প্রতিবেশী বিশ্বজিৎ গায়েন। সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে এই বোমা বিস্ফোরণ হয়েছে। এদিন ভূপতি নগরে নয়রা বিলা গ্রামে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। স্থানীয়দের দাবি যে বোমা বিস্ফোরণের রাজকুমারের বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে গেছে এবং বাড়ির ছাদে উড়ে গেছে। ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। রাতের অন্ধকারে কারা তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটালো তার তদন্ত করছে, স্থানীয় থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।