অভিষেকের পর কি এবার রানাঘাটে জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অভিষেকের পর কি এবার রানাঘাটে জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী?
গত ১৭ ডিসেম্বর রানাঘাটে ঐতিহাসিক জনসভায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে শাসক শিবির, থেমে নেই বিরোধী পক্ষরাও। রানাঘাটের সভা মঞ্চ থেকে চাকদা তাতলা ১ নং পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দেন। এবার কি রানাঘাটে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তরফে তো সেরকমটাই খবর। প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে এখনো পর্যন্ত সভা করেছেন তাকে টেক্কা দিতে সেই জায়গাগুলোতেই পাল্টা সভা করেছেন শুভেন্দু অধিকারী। যেমন কিছুদিন আগেই তিনি কাঁথিতে জনসভা করেছিলেন। তার কিছুদিন পরেই ডায়মন্ড হারবারে নিজের ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তৃতা রাখেন সেখানেও তার জনসভার কিছুদিনের মধ্যেই অভিষেকের গড় ডায়মন্ড হারবারই পাল্টা সভা করেন শুভেন্দু অধিকারী। তবে কি এবার শুভেন্দু অধিকারীর নজরে নদীয়ার রানাঘাট,যদি রানাঘাটে শুভেন্দু অধিকারী আসেন তবে সভামঞ্চ থেকে নদিয়াবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন। তবে কি সত্যিই অভিষেক ব্যানার্জিকে টেক্কা দিতে পাল্টা জনসভা করতে রানাঘাটে আসবেন শুভেন্দু অধিকারী সেটা আগামী দিনেই বোঝা যাবে।