মৌমিতা দেবনাথ,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেতেই নিজেদের সমস্ত দাবিদাওয়া ক্ষোভ তার কাছে তুলে ধরলেন গ্রামের বাসিন্দারা। বরবৈনান গ্রামের মন্ডল পাড়া নামে একটি এলাকায় গ্রাম পরিদর্শনে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা তার কাছে একাধিক অভিযোগ করলেন।গ্রামে নেই ভালো রাস্তা এমনকি সজল দ্বারা প্রকল্পের পানীয় জল, কেউ পাননি, বার্ধক্য ভাতা কেউবা দীর্ঘদিন যাবত বিনা বেতনে আশা কর্মীর কাজ করছেন। অভিষেকের কাছে কর জোরে নিজেদের সমস্যার কথা জানালেন অসহায় এই মানুষগুলো। সব শুনে জনগণকে আশ্বাস দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

