অভাবের তাড়নায় ১০৫ বছর বয়সে সবজি বিক্রি করছেন এই বৃদ্ধ

মৌমিতা দেবনাথ,
অভাবের তাড়নায় ১০৫ বছর বয়সে সবজি বিক্রি করছেন এই বৃদ্ধ
বয়সটা ১০৫ বছর নেহাত কম নয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বহুদিন। ভাজ পড়া চামড়ায় ক্ষিন চোখের দৃষ্টিশক্তি। কিন্তু তাতে কি জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে দুবেলা দুমুঠো খাবার যে জোগাড় করতেই হবে তাই চরম অর্থাভাবে বৃদ্ধ বয়সে সুদূর নদীয়ার হরিণঘাটা থেকে হাবরার বাজারে এসে সবজি বিক্রি করছেন সুদন্ন সরকার। ছয় মেয়ে এবং এক ছেলে থাকা সত্ত্বেও কেউ বৃদ্ধ বাবাকে কেউ দেখে না। রোজ সকাল হলেই নিজের সবজির সম্ভার নিয়ে তিনি চলে আসেন এই বাজারে। সেঞ্চুরি পেরিয়েও শুধুমাত্র মনের জোরকে সঙ্গী করে কাঁপা কাঁপা শরীরে তিনি নিত্যদিন কাজ করে চলেছেন। তার এই লড়াই সকলের কাছে অনুপ্রেরণা।