অবিকল মানুষের মতো গান গেয়ে দুর্দান্ত নাচ খুদে টিয়া পাখির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অবিকল মানুষের মতো গান গেয়ে দুর্দান্ত নাচ খুদে টিয়া পাখির,
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পশু পাখিদের এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা দেখে রীতিমত হতবাক হয়ে যায় নেটিজনেরা আর মজাও পান। প্রায়শই পশু পাখিদের এমন অনেক মজার ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর এবার ভাইরাল হল খুদে টিয়া পাখির গান গাওয়ার অসাধারণ ভিডিও।যেখানে দেখা যাচ্ছে, একটি টিয়া পাখি অবিকল মানুষের মতো গান গেয়ে নাচ করছে।পাখি যে অবিকল মানুষের মতো কথা বলতে পারে এই ব্যাপারটি আমরা অনেকেই জানি।শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীদের ডাকও নকল করতে পারে এই পাখি। এছাড়াও বিভিন্ন গান ও গানের সুর নকল করতে দেখা গিয়েছে পাখিকে।সম্প্রতি, পাখির একটি ভিডিও আবারো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে আইফোনের রিংটোন হুবহু নকল করেছে পাখি। এই ভিডিও দেখে চক্ষু চরক গাছ নেট দুনিয়ার মানুষের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পাখিটির নাম ‘মিঠু’। এই পাখিটি রয়েছে ব্যাঙ্গালোরে। অন্যান্য তোতা পাখিদের ক্ষমতাকে ছাপিয়ে গিয়েছে এই তোতা পাখির ক্ষমতা।
কিভাবে পাখিটি মানুষের মত আওয়াজ করছে তা সত্যিই দেখার মত। কত সুন্দর অবিকল মানুষের মত ভঙ্গিমায় নাচ করে চলেছে টিয়া পাখিটি। এগুলো ভারতের নেটিভ প্যারোটের মধ্যে পড়ে না এগুলো ক্যাপটিভ ব্রেড।বর্তমানে গোটা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। টিয়া পাখির অমন সুন্দর নাচ আর গান দেখে অবাক সকলে।