অবসাদের জেরে আত্মঘাতি যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ
মলয় দে নদীয়া :-মৃত যুবকের নাম অশোক সাতরা,বয়স ২৯. বাড়ি নবদ্বীপের পার্শ্ববর্তি হেমায়েত পুর এলাকায়।
পেশায় শ্রমিকের কাজ করতো, শনিবার বিকেলে ঘটনাটি ঘটে।
বাড়িতে কেউ না থাকায় সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়।পরিবারের লোকজন দেখতে পেয়ে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। আজ তার দেহ ময়নাতদন্তের জন্য শক্তি নগর জেলা হাসপাতালে পাঠালো পুলিশ।

