অবশেষে মিলল শংসাপত্র

মলয় দে নদীয়া:-
30.03.2003 সালে কাশ্মীরে ডিউটিরত অবস্থায় থাকা কালীন তুষার ঝড়ে পড়ে মারা যান বিএসএফ এর ১০৬ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল বিজয় পাল। তার মৃত্যুর কুড়ি বছর পর নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটার বাড়িতে ক্যাজুয়ালটি অপারেশন সার্টিফিকেট পৌঁছে দিলেন বিপর্যয় মোকাবেলা দপ্তর এর কর্মীরা। এইদিন বিকালে তার বাড়িতে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে শহীদ বিজয় পালের গলায় মাল্যদান করেন এবং তাদের পরিবারের হাতে তার মৃত্যুর শংসাপত্র তুলে দেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই সমস্ত শহীদ বীর জওয়ানদের পরিবারের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছেন। আর সেই সমস্ত সুযোগ পেতেই সার্টিফিকেটটি কাজে লাগবে তার পরিবারের। এতদিন এই শংসাপত্র না থাকায় বিভিন্ন রকমের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এই পরিবারটি। এখন এই শংশাপত্র পাওয়ার ফলে অনেকটাই স্বস্তিতে শহীদ বিজয় পালের পরিবার।